সূচক সামান্য বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৭৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও এক ঘণ্টা শেষে ইতিবাচক প্রবণতা লক্ষ করা যায়।
এই সময়ে ডিএসইতে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির দাম বেড়েছে, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, এনবিএল, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউসিবিএল, বার্জার পেইন্ট, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট প্রভৃতি।