সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার শুরু থেকে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩০২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৫৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ১২৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, গোল্ডেন সন, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, অ্যাকটিভ ফাইন, জেনারেশন নেক্সট ফ্যাশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।