সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
সূচকের উত্থান অব্যাহত আছে দেশের দুই শেয়ারবাজারে। আজ সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৫ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ টাকার । যা গত কার্যদিবসের চেয়ে ২৫৯ কোটি বেশি। গত কার্যদিবস লেনদেন হয় ৯০৭ কোটি টাকার। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৯২টির, অপরিবর্তিত আছে ৪১টির।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ডেলটা ব্র্যাক হাউজিং, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন, আইএফআইসি ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—বে লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইন্যান্স, জিকিউ বলপেন, মাইডাস ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, সোনারগাঁও, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও বিডিকম।
অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৬টির, অপরিবর্তিত আছে ৪৫টির।