সূচকের উল্লম্ফনের ধারায় ডিএসই
চাঙাভাবের মধ্য দিয়ে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার সারা দিন ঢাকার শেয়ারবাজারে সূচক ও লেনদেনের উল্লম্ফন ছিল। দিন শেষে বাড়ে লেনদেনের পরিমাণ ও প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১১৬ পয়েন্ট বেড়ে ৪,৩১৮ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে যায়। ১৫ মিনিটে বাড়ে ৭৭ পয়েন্ট। আধা ঘণ্টায় বাড়ে ৯৫ পয়েন্ট। বেলা পৌনে ১২টায় সূচক বাড়ার হার ছিল ১০৬ পয়েন্ট। ১২টার দিকে সূচক কমার হার কিছুটা কমে দাঁড়ায় ৭৭ পয়েন্ট। বেলা একটায় সূচক বাড়ে ৮৯ পয়েন্ট। বেলা দুইটায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ১২৯ পয়েন্ট ছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৭টিরই দাম বাড়ে। কমে ১৪টির আর অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৮৯ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় ৮১ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত।