সূচকের ঊর্ধ্বগতিতে শেষ সপ্তাহের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে সূচকে ঊর্ধ্বগতি থাকলেও, লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দর একদিকে যেমন বেড়েছে, তেমনি প্রায় সমসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। সারাদিন সূচকের ওঠানামায় চলেছে লেনদেন। অন্যদিকে, প্রায় তিন শ ছুঁয়েছে লেনদেনের পরিমাণ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪,৫৭২ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে গেলেও ২০ মিনিটে নিম্নমুখী হয়ে গতকালের চেয়ে কমে চার পয়েন্ট। সূচক বাড়ার হার আবারো বেড়ে আধা ঘণ্টায় ছিল ৪৭ পয়েন্ট। সোয়া ১১টায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ৭৪ পয়েন্ট ছিল। সাড়ে ১১টার পর থেকে সূচক আবারো ওঠানামা করতে করতে দুই ঘণ্টায় বাড়ে ৪৫ পয়েন্ট। দিনের বাকি সময়টুকু সূচকের ওঠানামায় শেষ হয়। আজ লেনদেন হওয়া ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ১২৬টির দাম, কমে ১২৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৯৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স এবং স্কয়ার ফার্মা।