সূচকের ওঠানামায় চলছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসই
ডিএসই

জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামার প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ২০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১০৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। তবে সোয়া ১১টার দিকে সূচক কমে ১০ পয়েন্ট। এভাবেই ওঠানামা করছে সূচক।
এ সময়ে ডিএসইতে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসি, সিএমসি কামাল, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, জেএমআই সিরিঞ্জ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, এএমসিএল (প্রাণ) প্রভৃতি।