সূচকের ওঠানামায় চলছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। তবে সোমবার সূচক কমেছিল ডিএসইতে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৯০ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। বেলা সোয়া ১১টার দিকে সূচক কমেছিল ১৮ পয়েন্ট। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে। সোমবার ডিএসইএক্স সূচক কমেছিল ৬ পয়েন্ট।

এই সময়ে ডিএসইতে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৬টির দাম বেড়েছে। কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার ব্যাংক, বিএসসিসিএল প্রভৃতি।