সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৪২৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২৫ মিনিটে সূচক সাত পয়েন্ট বেড়ে যায়। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক কমেছিল ১৫ পয়েন্ট। এখনো নিম্নমুখী প্রবণতায় রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০২টির দাম বেড়েছে। কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, অ্যাপোলো ইস্পাত, পেনিনসুলা চিটাগং, আফতাব অটো, গ্রামীণফোন, ফ্যামিলিটেক্স, বিডি বিল্ডিং, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার প্রভৃতি।