সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা অবরোধের মধ্যে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েয়েছে। এর ফলে সূচকের পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে ঢাকার বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা তিনটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৮ পয়েন্ট কমে ৪০১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের নিম্নমুখী এই প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৪টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৫৬ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, যমুনা অয়েল, বিএসসিসিএল, আরএন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, তিতাস গ্যাস ও গ্রামীণ ফোন।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২৯০ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টিরই দাম কমেছে। বেড়েছে ১৭টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে তিন কোটি টাকা বেশি।