সূচকের পতন, লেনদেনও কমেছে
সাধারণ মূল্যসূচকের বড় ধরনের পতন ও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মধ্য দিয়ে শেষ হয়েছে আজ বুধবার ঢাকা শেয়ারবাজারের লেনদেন। ডিএসইতে আজ মোট লেনদেন গতকালের চেয়ে ৩৬ কোটি টাকা কম হয়েছে।সকালে সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা নিম্নমুখী হয়। দিন শেষে সাধারণ মূল্যসূচক প্রায় ১১০.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৩৭১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৬১২ কোটি টাকার।আজ ডিএসইতে মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। ২১৩টি প্রতিষ্ঠানের দাম কমার বিপরীতে মূল্য অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, আরএন স্পিনিং মিলস লিমিটেড, এমআই সিমেন্ট কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, লংকা-বাংলা ফিন্যান্স, অ্যাকটিভ কেমিক্যালস লিমিটেড, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, বরকতউল্লাহ ইলেকট্রো-ডাইনামিকস লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, আমরা-টেকনোলজিস লিমিটেড, সায়হাম কটন-মিলস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)।