সূচকের পতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূচকের পতন চলছেই
সূচকের পতন চলছেই

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। এ নিয়ে টানা আট দিন সূচকের পতন হলো শেয়ারবাজারে।

ডিএসইতে সূচক কমেছে ৮ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইর ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৩৬৩ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক সামান্য বাড়লেও কিছুক্ষণ পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

গতকাল ডিএসইতে সূচক কমেছিল ৫ পয়েন্ট।
আজ ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৭ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ১৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক সামান্য কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৬৮ দশমিক ৮৪ পয়েন্টে।
সিএসইতে আজ ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬০টির দাম বেড়েছে। কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজ এ প্রতিষ্ঠানের ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বেক্সিমকো, হেইডেলবার্গ সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, এনভয় টেক্সটাইল, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, ব্র্যাক ব্যাংক প্রভৃতি।