সূচকের বাড়তি প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ২৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,১৭৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিরগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, মেঘনা সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, তাল্লু স্পিনিং, সানলাইফ ইনস্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট প্রভৃতি।