সূচকের সঙ্গে লেনদেনও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার পুঁজিবাজারে দিনভর সূচক দ্রুত ওঠানামা করে। এরই ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। এদিকে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজও বিনিয়োগকারীরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪০.৬২ পয়েন্ট কমে ৫,০৩৬.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪০ কোটি টাকা কম।ডিএসইতে মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৫টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের দিকে সূচক ২৫ পয়েন্ট কমে যায়। ১০ মিনিটের দিকে কমে ৩৫ পয়েন্ট। তবে এরপর ধীরে ধীরে সূচক বাড়তে থাকে। ২০ মিনিটের দিকে সূচক বাড়ে ৪১ পয়েন্ট। তবে এরপর সূচক বাড়ার হার কিছুটা কমতে থাকে। ২৫ মিনিটের দিকে সূচক বাড়ে ৩০ পয়েন্ট। প্রথম আধা ঘণ্টা শেষে সূচকের আবার কমতে থাকে। তবে প্রথম ঘণ্টার পর সূচক কিছুটা বাড়লেও আবার নিম্নমুখী হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।এ সময় ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ইউসিবিএল, তিতাস গ্যাস, সামিট পাওয়ার, এনবিএল, এসআইবিএল, ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক।