সূর্যের হাসি ক্লিনিকে ইন্টারনেট সংযোগ দেবে সিটিসেল
বেসরকারি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান সিটিসেল সারা দেশে ৩২০টি সূর্যের হাসি ক্লিনিকে ইন্টারনেট সংযোগ দেবে। এ জন্য প্রতিষ্ঠানটি সম্প্রতি স্মাইলিং সান-ফ্রানচাইজ প্রোগ্রামের (এসএসএফপি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, এসএসএফপি দেশব্যাপী ৩২০টি সূর্যের হাসি ক্লিনিকে সিটিসেল ‘জুম আল্ট্রা’ সংযোগসহ ইন্টারনেটের মডেম দেবে। সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি এবং এসএসএফপির চিফ অব পার্টি জুয়ান কারলস নেগরিট চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা এইচ এস মুঈদ, বিপণন যোগাযোগের প্রধান তাসলিম আহমেদ ও হেড অব বিজনেস গোলাম আনজুমানারুল ইসলাম এবং এসএসএফপির ফ্রানচাইজ টেকনিক্যাল টিমের কর্মকর্তা আরেফিন আমাল ইসলাম, এমঅ্যান্ডই অফিসার আমানুল্লাহ, আইটি-নেটওয়ার্ক বিশেষজ্ঞ মাসুদ আহমেদ, যোগাযোগ বিশেষজ্ঞ কাজী শামসুল আমিন ও ব্র্যান্ড সার্ভিস প্রমোশন বিশেষজ্ঞ ফখরুল আরেফিন খান। বিজ্ঞপ্তি।