প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যের হাসি আউটডোর ফার্মেসির প্রথম আউটলেট সম্প্রতি খুলনার দৌলতপুরে উদ্বোধন করা হয়েছে। এটি যৌথভাবে উদ্বোধন করেন ইউএসএআইডি-ডিএফআইডির এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (এনএইচএসডিপি) প্রধান হালিদা হানুম আখতার এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ব্যবস্থাপনা পরিচালক আশফাক রহমান। ২৫টি এনজিও সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্ক পরিচালনা করে এবং সরকার নির্ধারিত এলাকায় বসবাসরত জনগণ, বিশেষ করে দরিদ্রদের জন্য কম মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। সূর্যের হাসি ফার্মেসির নেটওয়ার্ক লাভজনক এনটিটি হিসেবে কাজ করবে। বিজ্ঞপ্তি।