সেকেন্ডেই ব্যাংকে লেনদেন নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নামে একটি সেবা প্ল্যাটফর্ম চালু করেছে। ফলে দেশে আন্তব্যাংক লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে। এ দিন থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রযুক্তিনির্ভর নতুন এই সেবা কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবাটির উদ্বোধন করেন। বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা ইমতিয়াজ ইবনে সাত্তার। অনুষ্ঠানে বলা হয়, এই সেবার মাধ্যমে সহজেই স্থানীয় ও বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে।
বিজ্ঞপ্তি