সেনা সদরে ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৫০ ও ৫১তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।সেনাপ্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এটিএম বুথ দুটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।