প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ শিশু সহায়ক স্কুল ‘প্রয়াস’কে আর্থিক সহযোগিতা দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)। গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় উপস্থিত ছিলেন এফএসআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান। বিজ্ঞপ্তি