সেনাসদস্যদের জন্য রবি-ট্রাস্ট মুঠোফোন অফার
ট্রাস্ট ব্যাংকের বেতন হিসাবধারী (স্যালারি অ্যাকাউন্ট) সশস্ত্র বাহিনীর সদস্যরা এখন থেকে মুঠোফোন অপারেটর রবির করপোরেট স্মার্টফোন বান্ডেল সুবিধা পাবেন। সম্প্রতি এ বিষয়ে রবি আজিয়াটা ও বেসরকারি ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি করপোরেট চুক্তি সই হয়েছে। রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ব্যাংকটির স্যালারি অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য যৌথভাবে বিভিন্ন হ্যান্ডসেট বান্ডল অফার আনবে ট্রাস্ট ব্যাংক ও রবি। প্রাথমিকভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ট্রাস্ট ব্যাংকের কর্মীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।