সেন্ট্রাল ইনস্যুরেন্সের রাইট অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১:২ রাইট (বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি) শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, এই রাইট শেয়ার অনুমোদনের ফলে সেন্ট্রাল ইনস্যুরেন্স এক কোটি ১২ লাখ ৩৩ হাজার ৫৮০টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি ৮৫ লাখ তিন হাজার ৭০০ টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের দাম ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারে পাঁচ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।প্রতিষ্ঠানটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।