প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সোশিওলজি অ্যান্ড জেন্ডার ক্লাবের আয়োজনে বিভাগের স্প্রিং-২০১৭ টার্মের তিনজন গ্র্যাজুয়েট ছাত্রীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফেরদৌস আলী গ্র্যাজুয়েটদের ক্রেস্ট দেন। ‘স্টার অব দ্য টার্ম স্প্রিং-২০০৭’ জান্নাতুল বুশরা হাসানকে অভিনন্দনপত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সেমিনার রুম’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি