সেপসা ব্র্যান্ডের নতুন লুব্রিকেন্টস পণ্য বাজারে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে স্পেনের সেপসা ব্র্যান্ডের আরও কয়েকটি নতুন লুব্রিকেন্টস পণ্য বাজারে এসেছে। ইজাব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইজাব ডিস্ট্রিবিউশন লিমিটেড একমাত্র পরিবেশক হিসেবে এগুলো বাজারজাত করবে। আমদানি করা নতুন ফুলরেঞ্জ অটোমোটিভ ও শিল্পে ব্যবহূত এসব নতুন লুব্রিকেন্টসের কারিগরি ও গুণগত মান জানাতে ইজাব গ্রুপ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইজাব গ্রুপের চেয়ারম্যান নাহার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, পরিচালক (মানবসম্পদ ও বিপণন) তাহমিনা সামরীন ইসলাম আহমেদ, ইজাব ডিস্ট্রিবিউশনের লুব্রিকেন্টস বিভাগের কান্ট্রি ম্যানেজার জিসান সাইফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, গুণগতমান সেপসা লুব্রিকেন্টস গ্রাহকদের নাগালের মধ্যে থাকবে। এ ছাড়া এই লুব্রিকেন্টস বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের জন্য খুবই উপযোগী।