সেপ্টেম্বরে ভারতের আমদানি ও রপ্তানি উচ্চহারে বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনৈতিক মন্দা কাটিয়ে ভারতের অর্থনীতি চাঙা হয়ে উঠছে। বাড়ছে দেশের আমদানি ও রপ্তানি। এ বছরের সেপ্টেম্বর মাসে ভারতের রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ২০ শতাংশ। ফলে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০২ কোটি ডলার, যা কোনো একক মাসে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।এর ফলে কেন্দ্রীয় সরকারের চলতি অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা ২০ হাজার কোটি ডলার পূরণ করতে পারবে বলেই মনে করছে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।অন্যদিকে আমদানিও বেড়েছে এই সেপ্টেম্বর মাসে ২৬ দশমিক ১০ শতাংশ। সেপ্টেম্বরে আমদানি পৌঁছেছে দুই হাজার ৭১৪ কোটি ডলারে।অবশ্য বাণিজ্য ঘাটতি কমেনি। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে বাণিজ্য ঘাটতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩২০ কোটি ডলারে।