সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৯৪ হাজার কর্মসংস্থান হয়েছে। করোনাভাইরাসের ডেলটা ধরনের প্রকোপে দেশটিতে কোভিড সংক্রমণ চলতে থাকায় গত মাসে আশানুরূপ কর্মসংস্থান হয়নি বলে জানিয়েছে ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস। তবে সামগ্রিকভাবে সেপ্টেম্বর মাসে কর্মসংস্থান ৫ দশমিক ২ শতাংশ থেকে ৪ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন, খুচরা ও যোগাযোগ খাতে গত মাসে উল্লেখযোগ্য কর্মসংস্থান হয়েছে। তবে এখনো ৭৭ লাখ মানুষ শ্রমবাজারের বাইরে থাকায় বেকারত্বের হার এখনো ৫ শতাংশের কাছাকাছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হিসাব গত ১৩-২০ সেপ্টেম্বর সপ্তাহের এক জরিপের ভিত্তিতে করা হয়েছে। তখন যুক্তরাষ্ট্রে দৈনিক দেড় লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর দৈনিক আক্রান্তের সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে। সেই ধারা অব্যাহত থাকবে। ফলে শ্রমবাজারের দ্রুত উন্নতি হচ্ছে।

অর্থনীতিবিদেরা আশা করেছিলেন, সেপ্টেম্বর মাসে অন্তত ২০২১ সালের মাসিক গড় ৫ হাজার সমপরিমাণ কর্মসংস্থান হবে।