সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কাজ হারিয়েছে ৯৫ হাজার মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ৯৫ হাজার মানুষ কাজ হারিয়েছে। আগস্ট মাসে হারিয়েছিল ৫৪ হাজার মানুষ।রাষ্ট্রীয় খাতে ব্যাপকভিত্তিতে লোক ছাঁটাইয়ের কারণে এ অবস্থা দেখা দিয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায়, রাষ্ট্রীয় খাত থেকে সব মিলিয়ে এক লাখ ৫৯ হাজার মানুষকে কর্মচ্যুত করা হয়েছে সেপ্টেম্বর মাসে। অন্যদিকে একই মাসে বেসরকারি খাতে ৬৪ হাজার মানুষ কাজ পেয়েছে। এর ফলে দেশটিতে বেকারত্বের হার ৯ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। পরিসংখ্যানে আরও দেখা যায়, পূর্ণকালীন কাজ করতে চাইলেও খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছে এমন কর্মজীবীর অংশ আগস্টের ১৬ দশমিক ৭০ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ১৭ দশমিক ১০ শতাংশ। এ অবস্থাকে অর্ধবেকারত্ব হিসেবে অভিহিত করা হয়। সূত্র: বিবিসি।