প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশের প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সিঙ্গাপুরের প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান ফায়ার ওয়ার্কস ইভেন্ট মিডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বিল্ডার্স মিয়ানমার-২০১৭’। এই প্রদর্শনীতে ফুজি ইলেকট্রিক (জাপান), মিতসুবিশি (জাপান), বোশ (জার্মানি), মারভেল টারবাইনস (চেক প্রজাতন্ত্র), টোআ পেইন্টসহ (থাইল্যান্ড) বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে জেনেসিস টেকনোলজিস লিমিটেড, রেটকো লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনী উদ্বোধন করেন মিয়ানমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইউ আই থান এবং মিয়ানমার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিও থান্ড। বিজ্ঞপ্তি