সেভেন আপ 'উচ্ছ্বাসে জিতে নিন-পুরস্কার প্রতিদিন'

বাংলাদেশের সেরা বেভারেজ ব্র্যান্ড সেভেন আপ এবার ভোক্তাদের জন্য নিয়ে এল ‘উচ্ছ্বাসে জিতে নিন-পুরস্কার প্রতিদিন’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন দশ হাজার জন জিতবেন মোবাইল টকটাইম ও প্রতিদিন একটি এলইডি টেলিভিশন।
আজ বুধবার ট্রান্সকম বেভারেজেস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় সেভেন আপ দুই লিটার পেট বোতল কিনলেই সাদা ক্যাপের নিচে পাওয়া যাবে আট ডিজিটের একটি কোড নম্বর। কোড নম্বরটি ৬৯৬৯ নম্বরে মুঠোফোনের খুদেবার্তা করে প্রতিদিন দশ হাজার ভোক্তা জিতে নিতে পারবেন ২০ টাকার মোবাইল টকটাইম, আর প্রতিদিন একজন পাবেন একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। এ সুযোগ ২৫ মে,২০১৫ থেকে শুরু হয়ে ৩১ জুলাই, ২০১৫ পর্যন্ত চলবে। এ সুযোগ যেকোনো মোবাইল অপারেটরের প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে https://www. facebook. com/ 7 UPBangladesh ঠিকানায়।
ক্যাম্পেইন প্রসঙ্গে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড হিসেবে সেভেন আপ সব সময় আকর্ষণীয় কার্যক্রমের আয়োজন করে থাকে। আমরা বিশ্বাস করি ভিন্নমাত্রার এই ক্যাম্পেইনটি ভোক্তাদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।’
ট্রান্সকম বেভারেজেসের বিপণন ব্যবস্থাপক আরিফ হোসেন বলেন, ‘দেশজুড়ে ভোক্তা সাধারণকে ফ্রি মোবাইল টকটাইমের মাধ্যমে বাড়তি সন্তুষ্টি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’