প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বিশিষ্ট স্থপতি ও প্রকৌশলীকে সম্মাননা জানাল সেভেন রিংস্ সিমেন্ট। তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে তা তুলে দিতে গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ট্রিবিউট টু লিজেন্ডস’ শিরোনামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন স্থপতি ফজলুর রহমান খান (এফ আর খান) নগর পরিকল্পনাবিদ মাজহারুল ইসলাম, স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, এজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এম এ রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বিজ্ঞপ্তি।