সেভেন সার্কেল বাংলাদেশ ও জাপানের তাইহিয়ো সিমেন্টের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেভেন রিংস সিমেন্টের প্রস্তুতকারক সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড ও জাপানের তাইহিয়ো সিমেন্ট করপোরেশনের মধ্যে কারিগরি সহায়তার বিষয়ে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক শেখ রায়হান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা, হংকংয়ের সুংসিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম আহমেদ খান, তাইহিয়ো সিমেন্ট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিরাই রুইচি এবং বাংলাদেশে জাপানি দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ও উপদেষ্টা তাকানোরি উইহারা। বিজ্ঞপ্তি।