সেভেনআপের 'উচ্ছ্বাসে জিতে নিন, পুরস্কার প্রতিদিন' ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেভেনআপ এবার ভোক্তাদের জন্য শুরু করল ‘উচ্ছ্বাসে জিতে নিন, পুরস্কার প্রতিদিন’ ক্যাম্পেইন। গত সোমবার শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ৩১ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে রাজধানীর গুলশানে ট্রান্সকমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার আরিফ হোসাইন, ইউনিট সেলস ম্যানেজার, প্রদীপ কুমার হালদার, এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী, জেনারেল ম্যানেজার (সেলস) আসরার আলম এবং ন্যাশনাল সেলস ম্যানেজার আনিছুর রহমান। বিজ্ঞপ্তি।