সেমসের পাঁচটি মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস গ্লোবাল) উদ্যোগে ঢাকায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী পাঁচটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রায় ১২টি দেশের উদ্যোক্তারা যোগ দেবেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এসব মেলা অনুষ্ঠিত হবে। মেলাগুলো হচ্ছে ১৮তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৬, ১৩তম সোলার বাংলাদেশ এক্সপো ২০১৬, ২০তম কনস্-এক্সপো বাংলাদেশ ২০১৬, ১৭তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০১৬। বিজ্ঞপ্তি।