সেমসের পাঁচটি মেলা শুরু ১২ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস গ্লোবাল) উদ্যোগে ঢাকায় ১০-১২ নভেম্বর তিনটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রায় ১২টি দেশের উদ্যোক্তারা যোগ দেবেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এসব মেলা অনুষ্ঠিত হবে। মেলাগুলো হচ্ছে ১৮তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৬, ১৩তম সোলার বাংলাদেশ এক্সপো ২০১৬, ২০তম কনস্-এক্সপো বাংলাদেশ ২০১৬, ১৭তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০১৬। এসব মেলায় বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সৌরবিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি; বিভিন্ন ধরনের যন্ত্র ও যন্ত্রাংশ, নিরাপত্তাপ্রযুক্তি ও যন্ত্রপাতি এবং নির্মাণসামগ্রী, নির্মাণকৌশলসহ আবাসনশিল্পের পণ্য ও সেবা প্রদর্শিত হবে।
বিজ্ঞপ্তি