সেরা এয়ারলাইনের মতামত জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীসেবার বিভিন্ন ক্ষেত্রে ২০০৯ সালের জন্য সেরা এয়ারলাইন নির্বাচনের লক্ষ্যে মতামত জরিপ শুরু হয়েছে। নিয়মিত ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা এয়ারলাইনকে পুরস্কৃত করা হবে।ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এ পুরস্কারের আয়োজন করছে এবং মূল পৃষ্ঠপোষকতা হিসেবে সহায়তা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।গত সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দি বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এ সংক্রান্ত মতামত জরিপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংকের বিপণন বিভাগ ও ব্র্যান্ডস প্রধান জিয়াউল করিম, কার্ড বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী, বিচারক কমিটির চেয়ারম্যান ও র‌্যাপোর্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম মোশারফ হোসেন।অনুষ্ঠানে জানানো হয়, সচরাচর বিমান ভ্রমণকারীরা একটি নির্দিষ্ট ফরম পূরণ করে বা অনলাইনে (www.bangladeshmonitor.net/poll2009.php) তাদের মতামত দিতে পারবেন। ইতিমধ্যে নিয়মিত ভ্রমণকারীদের কাছে ফরম পাঠানোর কাজ শুরু হয়েছে। সর্বশেষ ৩০ আগস্ট ২০১০ পর্যন্ত মতামত প্রদান করা যাবে।