সেরা ডিজিটাল ইন্টারনেট ব্যাংক পুরস্কার পেল সিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য-বিষয়ক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্স সিটি ব্যাংককে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সেরা ডিজিটাল ইন্টারনেট ব্যাংকের পুরস্কার দিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ ব্যাংকের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। সিটি ব্যাংক পরপর দুবার এ সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘সিটিটাচ’-এর জন্য। ব্রাঞ্চ ব্যাংকিংয়ের যাবতীয় সেবা ও সুবিধা একসঙ্গে সহজলভ্য হয়েছে সিটি ব্যাংকের এই ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মে। বিজ্ঞপ্তি।