সেরা নিয়োগকর্তা ব্র্র্যান্ড পুরস্কার পেয়েছে ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এশিয়ার শ্রেষ্ঠ এমপ্লয়ার ব্র্যান্ড পুরস্কার পেয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সম্প্রতি সিঙ্গাপুরে ব্যাংকের পক্ষে এশিয়ার শ্রেষ্ঠ এমপ্লয়ার ব্র্যান্ড পুরস্কার গ্রহণ করেন। ‘ব্যবসার সাথে সংগতিপূর্ণ শ্রেষ্ঠ জনসংযোগ কৌশল’ ক্যাটাগরিতে ইবিএলকে পুরস্কারটি প্রদান করা হয়।পুরস্কর প্রদান অনুষ্ঠানে ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইনটিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্টের পরিচালক আর পি ব্যানার্জি এবং ইন্দিরা গ্রুপ অব ইনস্টিটিউটের পরিচালক চেতন ওয়াকালকার উপস্থিত ছিলেন। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই পুরস্কারের আয়োজক এমপ্লয়ার ব্র্যান্ডিং ইনস্টিটিউট, ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ও স্টারস অব দি ইনস্টিটিউট। বিজ্ঞপ্তি।