সেরা পরিবেশকদের পুরস্কৃত করেছে লাফার্জ সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ১৭ জন সেরা পরিবেশককে পুরস্কৃত করেছে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাইক কাওয়েল ও বাণিজ্যিক পরিচালক কাজি খালিদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাইক কাওয়েল বলেন, ‘সেরা পরিবেশকদের অর্জনে লাফার্জ সুরমা সিমেন্ট অত্যন্ত গর্বিত। তাঁদের নিরলস পরিশ্রম আমাদের ক্রেতাসাধারণের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করেছে।’পুরস্কার বিজয়ী পরিবেশকদের সিঙ্গাপুর ও মালয়েশিয়া ভ্রমণে নিয়ে যাওয়া হবে। বিজ্ঞপ্তি।