প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসএমই ব্যাংকিং পুরস্কার ২০১৪ সালের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব ব্যাংক হিসেবে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।