প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পুরস্কার পেয়েছে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘সামিট বরিশাল পাওয়ার লিমিটেড (এসবিপিএল)’। গত বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। এ নিয়ে টানা চার বছরে সেরার পুরস্কার পেল সামিটের চারটি প্রকল্প। বিজ্ঞপ্তি।