সেরা ব্যাংকের পুরস্কার পেল সিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ‘বাংলাদেশের সেরা ব্যাংক-২০১৫’ পদকে ভূষিত হলো সিটি ব্যাংক। সম্প্রতি হংকংয়ে এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী ফাইন্যান্স এশিয়ার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ৩০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিটি ব্যাংক সম্প্রতি ইউরোমানি ‘বাংলাদেশের সেরা ব্যাংক ২০১৫’ পুরস্কারও পেয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম অর্থনৈতিক জার্নাল ফাইন্যান্স এশিয়া এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশের এই ব্যাংকিং প্রতিষ্ঠানকে সম্মানিত করল। বিজ্ঞপ্তি।