সেরা ব্র্যান্ড পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠানকে সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১০ দেওয়া হয়েছে। গত শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসেন বাংলাদেশ যৌথভাবে এই পুরস্কার দেয়। রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া ব্র্যান্ডগুলোর শীর্ষ ১০টি হলো: নকিয়া (মোবাইল হ্যান্ডসেট), লাক্স (টয়লেট সোপ), গ্রামীণফোন (মোবাইল ফোন অপারেটর), সানসিল্ক (শ্যাম্পু), প্যারাস্যুট (চুলে মাখার তেল), সেভেনআপ (বেভারেজ), সনি (টেলিভিশন), ক্লোজআপ টুথপেস্ট (ওরাল কেয়ার), ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ফেয়ারনেস ক্রিম (ফেয়ারনেস ক্রিম) এবং হুইল পাউডার (ওয়াশিং পাউডার)।আরও যেসব প্রতিষ্ঠান সেরা ব্র্যান্ডের তালিকাভুক্ত হয়েছে সেগুলো হলো: বাংলালিংক (মোবাইল ফোন অপারেটর), রূপচাঁদা (ভোজ্যতেল), তীর আটা-ময়দা-সুজি (প্যাকেজ ফুড), পেপসোডেন্ট জার্মি চেক টুথপেস্ট, ম্যাগি নুডলস (স্ন্যাকস), ক্লিয়ার (শ্যাম্পু), তীর সয়াবিন (ভোজ্যতেল), লাইফবয় (টয়লেট সোপ), হুইল পাওয়ার হোয়াইট এবং পেপসোডেন্ট টুথ পাউডার।এ ছাড়া পুরস্কৃত হয়েছে এলজি (রেফ্রিজারেটর), সোনালী ব্যাংক (ব্যাংক), শাহ সিমেন্ট (সিমেন্ট), বার্জার পেইন্ট (পেইন্ট), আরএকে সিরামিকস (টাইলস), স্কয়ার (হাসপাতাল) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয়)।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ ফরহাত আনোয়ার, উপদেষ্টা প্রিমা নাজিয়া আন্দালিব, নিয়েলসেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক খালিদ হাসান, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম প্রমুখ।সংশ্লিষ্ট বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন সম্মানিত অতিথিরা। প্রতিটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে তিনটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। অনুষ্ঠানে ওই তিনটি প্রতিষ্ঠান থেকে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।