সেরা ব্র্যান্ড পুরস্কার শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আগামী শনিবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৬’ শীর্ষক পুরস্কার দেবে। ৩৩টি ক্যাটাগরি বা শ্রেণিতে দেশের নেতৃস্থানীয় ব্র্যান্ডগুলোকে এই পুরস্কার দেওয়া হবে।
এর মধ্যে ২২টি এফএমসিজি (ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস) ক্যাটাগরি ও ১১টি নন-এফএমসিজি ক্যাটাগরি বা শ্রেণির কোম্পানি পুরস্কার পাবে। প্রতিটি ক্যাটাগরি বা শ্রেণিতে ১০টি সার্বিকভাবে সেরা ব্র্যান্ড এবং ১০টি স্থানীয় সেরা ব্র্যান্ডকে পুরস্কার দেওয়া হবে।
আন্তর্জাতিক ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান কান্তর মিলওয়ার্ড ব্রাউন, বাংলাদেশের অংশীদারত্বে ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সহযোগিতায় এ পুরস্কারের আয়োজন করেছে বিবিএফ। বিবিএফের উদ্যোগে এটি এ ধরনের অষ্টম পুরস্কার। বিজ্ঞপ্তি।