সেরা রন্ধনশিল্পীরা পুরস্কৃত হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা রন্ধনশিল্পী-২০১০ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রামের হাজেরা আলম মুন্নি দেশসেরা রন্ধনশিল্পী নির্বাচিত হন। রানার্স-আপ হন ঢাকার মাহমুদা শারমিন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা অঞ্চলের ১০ জন বিজয়ী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন।প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দি ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতার আয়োজক দি বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, লিড স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।চূড়ান্ত পর্বে অন্য অংশগ্রহণকারীরা হলেন: অভিরূপ কুমার সিংহ (সিলেট), আজমিরী রওশন মিমি (খুলনা), সুবর্ণা ইসলাম (দিনাজপুর), জুনেদা বেগম নীলা (বরিশাল), মঞ্জুষা মেহেরা লোদী মিলা (বগুড়া), ফরিদা পারভিন মায়া (ঢাকা), জোহরা আকবর রুবী (ঢাকা), মাহমুদা শারমিন (ঢাকা), হাজেরা আলম মুন্নী (চট্টগ্রাম) ও জেবুন্নেসা বেগম (চট্টগ্রাম)। বিশিষ্ট পুষ্টিবিদ সিদ্দিকা কবিরের নেতৃত্বে আট সদস্যের একটি বিচারক কমিটি প্রতিযোগিতায় সেরা রন্ধনশিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করে। বিজ্ঞপ্তি।