সেরা রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেল এসআইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) দেশে আনার স্বীকৃতি হিসেবে এ বছরের রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। পুরস্কারটি দিয়েছে সেন্টার ফর এনআরবি। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও গওহর রিজভী, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, মার্কিন দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল শাখার প্রধান ম্যানুয়েল কিন, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।