সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান।গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার কার্যালয়ে অফিস বেয়ারার নির্বাচনে সভাপতি পদে সেলিম ওসমান এবং সিনিয়র সহসভাপতি পদে মঞ্জুরুল হক ও আবদুস সোবহান মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন যথাক্রমে: সাধারণ গ্রুপ থেকে মোহাম্মদ আলী, প্রবীর কুমার সাহা, বজলুর রহমান, মুহাম্মদ আইউব, এম সোলায়মান, হায়দার আলী বাবলু, মুক্তার হোসেন, মাহমুদ হোসেন ও তানভীর আহম্মেদ। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে রাশেদ সারোয়ার, পরিতোষ কান্তি সাহা, হাসান ভূঁইয়া, জি এম ফারুক, সাঈদুজ্জামান সাঈদ ও ফারুক বিন ইউসূফ পাপ্পু এবং ট্রেড গ্রুপ থেকে সুলতান উদ্দিন নান্নু নির্বাচিত হয়েছেন।