সেলিমা আহমাদ জনতা ব্যাংকের পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদকে এবার জনতা ব্যাংকের পরিচালক নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত মঙ্গলবার এ বিষয়ে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে তাঁকে তিন বছরের জন্য জনতা ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলা হয়। সেলিমা আহমাদ এর আগে সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন। একই দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব সালমা নাসরীনকে তিন বছরের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) এবং গত সপ্তাহে প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে তিন বছরের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংকের পরিচালক নিয়োগ দিতে উভয় ব্যাংকের পর্ষদকে আলাদা চিঠি দেওয়া হয়।