সোনামসজিদ দিয়ে পাথর আমদানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ছোট পাথর আমদানি বন্ধের পর গতকাল রোববার থেকে বড় পাথরও আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকেরা।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি কবিরুর রহমান অভিযোগ করেন, দফায় দফায় ভারতীয় রপ্তানিকারকদের পাথরের মূল্যবৃদ্ধি এবং আকারে ছোট ও ভেজাল মিশিয়ে নিম্নমানের পাথর পাঠানোর প্রতিবাদে বড় পাথরও গত রোববার থেকে আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকেরা।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সংগঠনের পাথর-বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী সাহাবুদ্দিন ক্ষোভ জানিয়ে বলেন, ‘আমরা ডলারের বিনিময়ে মাটি পাচ্ছি। ৪০ টন পাথরের মধ্যে কমপক্ষে ৩ টনই থাকছে মাটি। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককেও বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া ভারতের মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক বরাবর চিঠিও পাঠানো হয়েছে।’