সোনার দাম বেড়েই চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর চতুর্থবারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ছে। সব ধরনের সোনার দর ভরিতে বাড়ছে ১ হাজার ২২৪ টাকা করে। এতে ভালো মানের সোনার ভরি দাঁড়াচ্ছে ৪৬ হাজার ১৮৯ টাকা। নতুন দর আগামী সোমবার থেকে কার্যকর হবে।

সমিতি আজ শনিবার বেলা একটার দিকে সোনার দাম বৃদ্ধির এই কথা জানায়। সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি সোনার দাম বাড়িয়েছিল সমিতি। এখন ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি ৪৪ হাজার ৯৬৫ টাকা।

গত ১৩ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারিও সোনা-রুপার মূল্যবৃদ্ধি করেছিল সমিতি।