সোনার বাংলা ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আবদুল খালেক মিয়া
মো. আবদুল খালেক মিয়া

মো. আবদুল খালেক মিয়া সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি দুই দফায় প্রায় এক বছর মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করেন। আবদুল খালেক মিয়া ২০০১ সালে এ কোম্পানিতে যোগ দেন এবং ২০০৫ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন। সোনার বাংলা ইনস্যুরেন্সে যোগ দেওয়ার আগে তিনি জনতা ইনস্যুরেন্স ও ইসলামী ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন।
বিজ্ঞপ্তি