সোনালী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আশরাফুল মকবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশরাফুল মকবুল
আশরাফুল মকবুল

সাবেক সচিব মো. আশরাফুল মকবুলকে চেয়ারম্যান নিয়োগ দিতে সোনালী ব্যাংকের পর্ষদকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৬ জুলাই সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠায়। এতে জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সচিব আশরাফুল মকবুলকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা বলা হয়। তার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার কথাও বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যাংকের পর্ষদ তার চেয়ারম্যান নিয়োগ দিতে পারে না। বর্তমানে সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। দেড় মাস ধরে এ ব্যাংকে এমডিও নেই।