সোশ্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোশ্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল মঙ্গলবার এক সভায় এই অনুমোদন দিয়েছে।

ছয় বছর মেয়াদি এ বন্ডের ফেসভ্যালু বা অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা। ব্যাংক, বিমা, ব্যাংকবহির্ভূত আর্থিক
প্রতিষ্ঠান, করপোরেট হাউস এবং ব্যক্তি বিনিয়োগকারীরা এই বন্ড কেনার সুযোগ পাবেন। ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের জন্য একটি
ও প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২০টির বন্ড নিয়ে এটির মার্কেট লট বা বাজারগুচ্ছ সাজানো হয়েছে।

বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকায় ব্যাংকটি তার মূলধন ঘাটতি পূরণ করবে।

বন্ডটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।